ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
পুলিশের চেকেপোস্টে তিনটি বিদেশী পিস্তল-গুলিসহ কিশোর আটক চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রীর আত্মহত্যা নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ-প্রতিবাদ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেফতার আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: গ্রেফতার ২৫, সুধারাম থানার ওসি ক্লোজড জেলি মিশ্রিত ১৪২ কেজি চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৪৭ নোয়াখালীতে কাফনের কাপড় পড়ে ছাত্রলীগের বিক্ষোভের ভিডিও ভাইরাল নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, ১৪ ঘন্টা পর খালে মিলল যুবকের মরদেহ ফেনীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির আশঙ্কা, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

টাকা আত্মসাতের মামলায় ব্যাংক কর্মকর্তার ১১ বছর কারাদন্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৪:১৫ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩ ১৭৯১৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

লক্ষীপুর জেলার রুপালী ব্যাংক পোদ্দার বাজার শাখার টাকা আত্মসাতের মামলায় প্রিন্সিপাল অফিসার আবদুল লতিফ ভূঁইয়াকে ১১ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১৭ লাখ টাকা অর্থদন্ড করা হয়েছে।

দন্ডপ্রাপ্ত আবদুল লতিফ ভূঁইয়া কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার দামতি গ্রামের মৃত আবদুল গফুর ভূঁইয়ার ছেলে এবং লক্ষীপুর জেলার রুপালী ব্যাংক পোদ্দার বাজার শাখার সাবেক ২য় কর্মকর্তা ছিলেন।

সোমবার (৯জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে নোয়াখালী জেলা স্পেশাল জজ আদালতের বিচারক এ.এন.এম মোরশেদ খান এ রায় প্রদান করেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্র জানায়, আবদুল লতিফ ভূঁইয়া ১৯৯৫ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত রুপালী ব্যাংক পোদ্দার বাজার শাখার ২য় কর্মকর্তা হিসেবে কর্মরত থাকাকালীন ব্যাংকের ৪কোটি ৭২ লাখ ৫৮হাজার ৭৪টাকা দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করে। তার মধ্যে ২০০৩ সালে ৩৩টি এন্টির মাধ্যমে ১৫ লাখ ৪৩ হাজার ২৭ টাকা আত্মসাৎ করার পরিপ্রেক্ষিতে মামলা রুজু করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলা দুদকের পিপি অ্যাডভোকেট আবুল কাশেম বলেন, দুপুর আড়াইটার দিকে মামলার শুনানি শেষে বিচারক এ.এন.এম মোরশেদ খান অভিযুক্ত আসামিকে দুটি ধারায় মোট ১১ বছরের কারাদন্ড ও ১৭ লক্ষ টাকা অর্থদন্ড দেন। এ সময় দন্ডপ্রাপ্ত আসমি পলাতক ছিলেন। আসামির সাজা সমূহ যুগপৎ চলবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

টাকা আত্মসাতের মামলায় ব্যাংক কর্মকর্তার ১১ বছর কারাদন্ড

আপডেট সময় : ১০:১৪:১৫ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩