ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার সামনে সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর আরেক ব্যবসায়ীকে গুলি করে হত্যা বাস-পিকআপের সংঘর্ষ : ফল ব্যবসায়ীর মৃত্যু, আহত ২ ১৮ জেলায় আরও জটিল বন্যা পরিস্থিতি, সতর্কতা জারি হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে মামলা চেয়ে থানায় তরুণ, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি বেগমগঞ্জে প্রকাশ্যে মাদক সেবন, যুবকের ২০ দিনের কারাদণ্ড

কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩ ১৩২০২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগেথানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিরা হলেন, উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আপ্তারামপুর গ্রামের মুন্সি বাড়ির মৃত মো. সাহাব উদ্দিনের ছেলে জুয়েল (২৪) এবং একই ইউনিয়নের হীরাপুর গ্রামের পাটোয়ারী বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে ইমন (২৩)।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে গ্রাম পুলিশ মিজানুর রহমান বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই কিশোরীর বাবা পাঁচ বছর আগে মারা যায়। মা বিয়ে করে অন্যত্র চলে যায়। এরপর থেকে ভিকটিম ও তার এক প্রতিবন্ধী বোনসহ তাদের ঘরে বসবাস করে আসছে। তার প্রতিবন্ধী বোন অসুস্থতার কারণে খালার বাড়ি চলে যায়। এই সুযোগে আসামি জুয়েল গত ৫ জানুয়ারি ও ৬ জানুয়ারি রাত সাড়ে নয়টা ও ১০টার দিকে কৌশলে বসত ঘরে ঢুকে জোরপূর্বক কিশোরীকে ধর্ষণ করে। গত ৮ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে প্রধান আসামির সহযোগীতায় ইমন কিশোরীকে মুঠোফোনে কল দিয়ে দরজা খুলতে বলে। ভিকটিম ভয়ে দরজা খুললে তাকে মুখ চেপে ধরে বসত ঘর থেকে তুলে নিয়ে রান্না ঘরে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে ভিকটিমের নিকটতম কোন আত্মীয় না থাকায় গ্রাম পুলিশ মিজানুর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুজনকে আসামি করে মামলা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা

আপডেট সময় : ০২:১৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩