ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে সিএনজিতে ৩ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী ও সহযোগী গ্রেপ্তার কবিরহাটে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ কর্মশালা অনুষ্ঠিত কালীগঞ্জে এসআরবির অভিযানে উইনকেরেক্স সহ দুই মাদক কারবারি আটক নোবিপ্রবির সমাবর্তনে প্রয়াত শিক্ষার্থীদের দেওয়া হবে মরণোত্তর সম্মাননা নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেফতার কালাইয়ে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘ’র্ষে নি’হ’ত-২, গুরুতর আহত-১ ত্রিশালে বাগান ইসলামীয়া আলিম মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন তিলকপুরে যুবককে অপহরণ, জোর করে মাদকসেবন ও ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মামলা

টিউবওয়েলের পানির সাথে গ্যাস, ম্যাচ মারলেই জ্বলে আগুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩ ১৫৪৩৮ বার পড়া হয়েছে

টিউবওয়েলের পানির সাথে গ্যাস, ম্যাচ মারলেই জ্বলে আগুন

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

এক বছর আগে বসানো টিউবওয়েল থেকে নোয়াখালীর কবিরহাটে নিজ থেকেই উঠছে পানি-গ্যাস এবং জ্বলছে আগুন। এ খবর ছড়িয়ে পড়লে সেখানে ভিড় জমায় উৎসুক জনতা।

গত শনিবার (৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পশ্চিম সোনাদিয়া গ্রামের ফারুকের নতুন বাড়ির টিউবওয়েল থেকে পানি তোলার সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মো. আবু তাহের বলেন, টিউবওয়েল থেকে অনবরত পানি বের হওয়া ও গ্যাস বের হওয়ার বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। গত বৃহস্পতিবার ১২ জানুয়ারি বেলা ১১টার দিকে ঢাকা থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোরেশন কোম্পানি (বাপেক্স) এর একটি প্রতিনিধি দল এসে পানি পরীক্ষা-নিরীক্ষা করার জন্য নিয়ে গেছে। এই রিপোর্ট পাওয়ার পর জানা যাবে মূলত কী কারণে এটা হচ্ছে।

ইউপি সদস্য মো. আবু তাহের আরো বলেন, ঘোষবাগ ইউনিয়নের পশ্চিম সোনাদিয়া গ্রামের ফারুকের নতুন বাড়িতে এক বছর আগে এই টিউবওয়েল বসানো হয়। গত শনিবার বিকেল ৪টার দিকে ফারুকের পরিবারের সদস্যরা টিউবওয়েল থেকে পানি আনতে গেলে দেখে টিউবওয়েলের ওপর দিয়ে অনবরত পানি উঠছে। তখন তারা পানি ওঠাতে ব্যর্থ হয়। একই সাথে কৌতুহলবশত ম্যাচের কাঠি জ্বালিয়ে টিউবয়েলের মুখে ধরতেই আগুন জ্বলে ওঠে। বর্তমানে ভূগর্ত থেকে পানি উঠার তীব্রতা কমে এসেছে।

কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতিমা সুলতানা বলেন, ভূগর্ভ থেকে টিউবওয়েলের মধ্য দিয়ে আপনা-আপনি পানি ও গ্যাস বের হওয়ার বিষয়টি বাংলাদেশ পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোরেশন কোম্পানি (বাপেক্স) কে জানানো হয়। তারা দুদিন পর এসে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য টিউবওয়েল থেকে পানি সংগ্রহ করে নিয়ে গেছে। পরীক্ষা করার পর রিপোর্ট হাতে পেলে জানা যাবে মূলত কী কারণে এটা হচ্ছে। ঘটনাস্থলে সাধারণ মানুষের যাতায়েত বন্ধ করতে লাল পতাকা টানানো হয়েছে ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

টিউবওয়েলের পানির সাথে গ্যাস, ম্যাচ মারলেই জ্বলে আগুন

আপডেট সময় : ১২:০২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩