ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে সিএনজিতে ৩ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী ও সহযোগী গ্রেপ্তার কবিরহাটে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ কর্মশালা অনুষ্ঠিত কালীগঞ্জে এসআরবির অভিযানে উইনকেরেক্স সহ দুই মাদক কারবারি আটক নোবিপ্রবির সমাবর্তনে প্রয়াত শিক্ষার্থীদের দেওয়া হবে মরণোত্তর সম্মাননা নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেফতার কালাইয়ে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘ’র্ষে নি’হ’ত-২, গুরুতর আহত-১ ত্রিশালে বাগান ইসলামীয়া আলিম মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন তিলকপুরে যুবককে অপহরণ, জোর করে মাদকসেবন ও ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মামলা

কবিরহাটে গাছ চাপায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩ ১১১১১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কবিরহাট উপজেলায় গাছ চাপা পড়ে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত নাজমুল হাসান রেদোয়ান (১৬) উপজেলার ৫নং চাপারশিরহাট ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ রামেশ্বপুর গ্রামের দানেশ মুন্সি বাড়ির ইয়াকুব আলী দুলালের ছেলে এবং স্থানীয় একটি উচ্চ বিদ্যালয় থেকে এই বছর এসএসসি পরীক্ষার্থী ছিল।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার ৫নং চাপারশিরহাট ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ রামেশ্বপুর গ্রামের দানেশ মুন্সি বাড়ির সামনে এই ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রেদোয়ান দুপুরে খাবার শেষে খেলাধুলা করার জন্য বাড়ির পাশে স্কুল মাঠের উদ্দেশে রওয়ানা দেয়। ওই সময় তাদের বাড়ির তার কাকা নূর নবীর ঘরের উঠানের কোণে একটি বড় করই গাছ কাটার কাজ চলছিল। বাড়ি থেকে বের হওয়ার পথে করই গাছটি রেদোয়ানের মাথায় পড়লে সেই ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মৃতের সুরুতহাল প্রস্তুত করেন। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

কবিরহাটে গাছ চাপায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় : ১০:৫২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩