ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে সিএনজিতে ৩ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী ও সহযোগী গ্রেপ্তার কবিরহাটে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ কর্মশালা অনুষ্ঠিত কালীগঞ্জে এসআরবির অভিযানে উইনকেরেক্স সহ দুই মাদক কারবারি আটক নোবিপ্রবির সমাবর্তনে প্রয়াত শিক্ষার্থীদের দেওয়া হবে মরণোত্তর সম্মাননা নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেফতার কালাইয়ে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘ’র্ষে নি’হ’ত-২, গুরুতর আহত-১ ত্রিশালে বাগান ইসলামীয়া আলিম মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন তিলকপুরে যুবককে অপহরণ, জোর করে মাদকসেবন ও ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মামলা

কবিরহাটের সোনাদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৮:০৪ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩ ৮৯৬৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের পশ্চিম সোনাদিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে সাইমা ইসলাম নামে (১৮ মাস) বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

শনিবার (২১ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার পশ্চিম সোনাদিয়া গ্রামের আবদুল হকের বাড়ির পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাইমা ইসলাম উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিণ সোনাদিয়া গ্রামের কামাল উদ্দিনের মেয়ে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতিদিনের ন্যায় সকাল ১০টার দিকে নিজেদের বাড়ির আঙ্গিনায় খেলা করছিল সাইমা। এরপর বেলা সাড়ে ১০টার দিকে বাড়ির লোকজনের অজান্তে ঘরের পাশ্ববর্তী পুকুরে পড়ে ডুবে যায় সে। দীর্ঘসময় তাকে দেখতে না পেয়ে খোঁজ করতে থাকে পরিবারের লোকজন। একপর্যায়ে বেলা ১১টার দিকে বাড়ির পুকুরের মধ্যে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে বাড়ির লোকজন। পরে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানায়, কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

কবিরহাটের সোনাদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৫:১৮:০৪ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩