ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মাটিচাপা

নোয়াখালীতে নিখোঁজের ৬দিন পর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩ ১১৮৯৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় নিখোঁজের ৬দিন পর এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মো. হানফি (৬০) উপজেলার সোনাইমুড়ী পৌরসভার ৭নং ওয়ার্ডের নাওতলা গ্রামের আবদুস সোবাহানের ছেলে।

শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার বারগাঁও ইউনিয়নের হোসেনপুর এলাকার বগাদিয়া খাল থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার ২১ জানুয়ারি সন্ধ্যা থেকে অটোরিকশা নিয়ে নিখোঁজ ছিল হানিফ। শুক্রবার দুপুরের দিকে উপজেলার হোসেনপুর গ্রামের লোকজন বগাদিয়া খালে কচুরি পেনার নিচে গলায় গামছা পেঁছানো তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। নিহত ব্যক্তির পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। তবে তাৎক্ষণিক পুলিশ এই বিষয়ে কিছু জানাতে পারেনি।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহৃ নেই। মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

নোয়াখালীতে নিখোঁজের ৬দিন পর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৪:২৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩