ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

মাইজদীতে ২০ টাকার ইনজেকশন হাজার টাকায় বিক্রির দায়ে ৪০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩ ১১১৪৯ বার পড়া হয়েছে

মাইজদীতে ২০ টাকার ইনজেকশন হাজার টাকায় বিক্রির দায়ে ৪০ হাজার টাকা জরিমানা

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সদর উপজেলায় ২০ টাকার ইনজেকশন এক হাজার টাকায় বিক্রি করায় এক ফার্মেসীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার মাইজদী বাজারের হাসপাতাল রোড এলাকার জাপান বাংলাদেশ ফার্মেসীতে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয় সূত্রে জানা যায়, একজন ভোক্তার কাছে রাতে ১টি ২০ টাকা মূল্যের বারবিট ইনজেকশন এক হাজার টাকায় বিক্রি করা হয়। এমন অভিযোগ পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী জেলার আভিযানিক টিম ওই ফার্মেসীতে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করে এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জরিমানার পাশাপাশি তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে। সুধারাম থানার একদল পুলিশ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

মাইজদীতে ২০ টাকার ইনজেকশন হাজার টাকায় বিক্রির দায়ে ৪০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৮:৪৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩