ঢাকা ০৯:০০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মাটিচাপা

সোনাইমুড়িতে আগ্নেয়াস্ত্র ও চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার-৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩ ১৩৭০৩ বার পড়া হয়েছে

সোনাইমুড়িতে আগ্নেয়াস্ত্র ও চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার-৫

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সোনাইমুড়ীতে তিনটি দেশীয় তৈরী পাইপগান ও চোরাই মোটরসাইকেলসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, জেলার চাটখিল উপজেলার ছয়ানী গ্রামের বাবলুর ছেলে বাদল হোসেন (২৫), নুরনবীর ছেলে রাকিব হোসেন ওরফে রানা (২৪), খলিপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে শাহ ইমরান হোসেন শান্ত (২০) মাইজদী হাউজিং এলাকার মৃত সোলেমান বানুর ছেলে আহসান হাবিব (২০) ও মাহাবুব আলমের ছেলে নাজমুল হাসান ওরফে বিনয় (২২)।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল রোববার কক্সবাজার থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, গত ৮ জানুয়ারি মৃৎ শিল্প ব্যবসায়ী সাইদুল গাজী চাঁদপুর জেলায় মেলা শেষ করে মালামালসহ ১টি পিকআপ এবং ১টি মোটরসাইকেল যোগে বেগমগঞ্জের চৌমুহনী বাণিজ্য মেলায় অংশগ্রহনের লক্ষ্যে রওয়ানা দেয়। যাত্রা পথে চাটখিল টু সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়কের জয়াগ বাজারের পূর্ব পাশে পৌঁছলে কতিপয় লোক মোটরসাইকেল যোগে এসে তাদের পিকআপ ও মোটরসাইকেলকে গতিরোধ করে। একপর্যায়ে পিকআপের গ্লাস ভাংচুর করে আব্দুল্লাহ নামে এক ব্যক্তিকে কিরিচ দিয়ে কোপ মেরে ব্যবসায়ী সাইদুল গাজীর (২৭) থেকে নগদ ৪ চার লক্ষ টাকা টাকা ও তার কর্মচারী আবদুল্লাহ (২৮) থেকে একটি সাওমি মোবাইল, নগদ ৫ হাজার টাকা, ১টি টিভিএস মোটরসাইকেল এবং পিকআপের ড্রাইভার সাগর হোসেন বাদশার (৩১) থেকে ১০হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

পুলিশ আরো জানায়, উক্ত মামলা তদন্তকালে পুলিশ জানতে পারে একটি চক্র চাটখিল-সোনাইমুড়ী মহাসড়কে দীর্ঘদিন যাবত রাতের বেলা নির্জন স্থানে পথচারী, মোটরসাইকেল আরোহীদের আক্রমণ করে টাকা পয়সা সহ মূল্যবান সামগ্রী এমনকি মোটর সাইকেল ছিনিয়ে নিয়ে যায়। এই দলের নেতৃত্বে থাকা মাসুম বাদল ও রাকিব পলাতক রয়েছে। এদের মধ্যে মাসুমের প্রধান কাজ ছিনতাই সংঘঠন ও চোরাই মোটরসাইকেল বিভিন্ন স্থানে বিক্রয় করা।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

সোনাইমুড়িতে আগ্নেয়াস্ত্র ও চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার-৫

আপডেট সময় : ০৯:০৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩