ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে যাত্রী ছাউনিতে এক মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোয়াখালীতে মোটরের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু একই পরিবারের ৪৩ সদস্যের বসবাস লন্ডনে, এ যেন এক টুকরো বাংলাদেশ নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার একরাতে কোম্পানীগঞ্জের তিন বাড়িতে ডাকাতি মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা: কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে দুর্বৃত্তের আগুনে জ্বলল জুলাই স্মৃতি স্তম্ভ মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ পাঁচ জেলার পুলিশ সুপার পদে রদবদল, একই আদেশে আরও আট কর্মকর্তাকে পদায়ন

নোয়াখালীতে গলায় ফাঁস দিয়ে দিনমজুরের আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩ ১৩৬৭২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিল উপজেলা থেকে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মোহাম্মদ আলী (৪৫) উপজেলার কেশুরবাগ গ্রামের আবুল কালামের ছেলে।

সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে, একই দিন দুপুর ২টার দিকে উপজেলার কেশুরবাগ গ্রাম থেকে এ দিনমজুরের মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, পরিবারের সদস্যদের অজান্তে দুপুর পৌনে ১২টার দিকে বসত ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। তার স্ত্রী স্বামীর ঝুলন্ত লাশ দেখে চিৎকার করলে বাড়ির লোকজন এসে তাকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু জাফর বিষয়টি নিশ্চিত করে, নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি জানান, নিহত আলী বিগত আট বছর যাবত মানসিক রোগে ভুগছেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

নোয়াখালীতে গলায় ফাঁস দিয়ে দিনমজুরের আত্মহত্যা

আপডেট সময় : ০৯:১৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩