ঢাকা ১১:৩২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
নদীর তীরে হাঁটতে গিয়ে মিলল ২০ কেজি ওজনের কোরাল মাছ ফের পেছাল আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র মামলার আসামি ফের অস্ত্র নিয়ে আটক নোয়াখালীতে প্রথম বারের মত হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু কবিরহাটে স’মিলে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ সম্পত্তি ভাগাভাগির দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যা: দুই বছর পর কঙ্কাল উদ্ধার, গ্রেফতার-৩ কবিরহাটে জনসচেতনতা ও ভূমিসেবা মেলার উদ্বোধন নোয়াখালীতে অনূর্ধ্ব-১৮ “নোয়াখালী প্রিমিয়ার লীগের উদ্বোধন সুবর্ণচরে জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার ৯৯ বস্তা সরকারি চাল চুরির মামলায় কারাগারে, বুকে ব্যথা ও শারীরিক অসুস্থতায় আসামির মৃত্যু

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ব্যবসায়ীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৫:২৩ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩ ৯১১৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সোনাইমুড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত মো. মাসুদ (৪০) জেলার চাটখিল উপজেলার পশ্চিম সুন্দরপুর গ্রামের আন্দালী বাড়ির টুটু মিয়ার ছেলে এবং তিনি একজন ফল ব্যবসায়ী ছিলেন।

শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে সোনাইমুড়ী উপজেলার ১০নং আমিশাপাড়া ইউনিয়নের জোড় পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ব্যবসার কাজে চাটখিল বাজার থেকে মোটরসাইকেল যোগে পার্শ্ববর্তী সোনাইমুড়ীর আমিশাপাড়া যাচ্ছিলেন মাসুদ। যাত্রা পথে জোড় এলাকায় পৌঁছলে সড়কের স্পিডব্রেকারের ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মাথায় গুরুত্বর জখম পায় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌমুহনী প্রাইম হসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়া উল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ব্যবসায়ীর

আপডেট সময় : ০৯:১৫:২৩ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩