ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

ওয়াজ শুনে ফেরা হলোনা বাড়িতে, সিএনজি চাপায় প্রাণ গেল বৃদ্ধের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৩:০১ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩ ৭৩৫৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে সিএনজি চাপায় এক মৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত মো. আবদুল মোতালেব (৬৫) উপজেলার ৯নং বুড়িরচর ইউনিয়নের ১নং ওয়ার্ডের গুল্লাখালী গ্রামের মৃত আবদুল ছোবহানের ছেলে।

সোমবার (৬ ফেব্রুয়ারী) সকাল ৭টার দিকে উপজেলার চৌমুহনী টু চরছেঙ্গা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার উপজেলার হাতিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের চৌমুহনী বাজারে একটি ওয়াজ মাহফিলে রাতভর ওয়াজ শুনেন বৃদ্ধ মোতালেব। এরপর সোমবার সকাল ৭টার দিকে সে ওয়াজের প্যান্ডেল থেকে বাড়িতে আসার উদ্দেশ্যে একটি সিএনজিতে উঠে। রাতভর নির্ঘুম থাকার কারণে চৌমুহনী টু চরছেঙ্গা সড়কে সিএনজি থেকে সে মাথা ঘুরে পড়ে যায়। তাৎক্ষণিক বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

ওয়াজ শুনে ফেরা হলোনা বাড়িতে, সিএনজি চাপায় প্রাণ গেল বৃদ্ধের

আপডেট সময় : ০৯:৫৩:০১ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩