ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে যাত্রী ছাউনিতে এক মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোয়াখালীতে মোটরের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু একই পরিবারের ৪৩ সদস্যের বসবাস লন্ডনে, এ যেন এক টুকরো বাংলাদেশ নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার একরাতে কোম্পানীগঞ্জের তিন বাড়িতে ডাকাতি মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা: কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে দুর্বৃত্তের আগুনে জ্বলল জুলাই স্মৃতি স্তম্ভ মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ পাঁচ জেলার পুলিশ সুপার পদে রদবদল, একই আদেশে আরও আট কর্মকর্তাকে পদায়ন

বেকারীর পণ্যে কাপড়ের রং ব্যবহার: জরিমান গুনল ৫০ হাজার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৪:০৫ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩ ৭৩৭৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীতে বেগমগঞ্জে নিষিদ্ধ কাপড়ের রং বেকারী পণ্যে ব্যবহার করায় একটি বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (৬ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ফেনী রোড পূর্ব বাজার এলাকার মধুকুল বেকারীকে নামে প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মধুকুল বেকারীতে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানে নিষিদ্ধ কাপড়ের রং বেকারী পণ্যে ব্যবহার করার সত্যতা পেয়ে ওই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। একই সাথে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শওকত আলী এবং বেগমগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া বলেন, জরিমানার পাশাপাশি ঐ বেকারী মালিককে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

বেকারীর পণ্যে কাপড়ের রং ব্যবহার: জরিমান গুনল ৫০ হাজার

আপডেট সময় : ১০:৪৪:০৫ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩