ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে যৌথ অভিযানে ৪ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার পানিতে ডুবে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন জয়পুরহাটে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার শামছুল ইসলাম নোয়াখালীতে চো’র আখ্যা দিয়ে প্র/তিব/ন্ধী যুব’ককে পি/টি/য়ে হ/ত্যা, আটক-৪ কিশোরগ্যাং বিরোধী অভিযানে নোয়াখালীতে আরো ১৪৫ আটক ঘুমন্ত সাবেক স্বামীকে ছু/রিকা-ঘাতে হ-ত্যা, স্ত্রী-শাশুড়ি আটক প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কি/শো/রী/কে ধ-র্ষ-ণের অভিযোগ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

দুদকের মামলায় নোয়াখালীতে ব্যাংক কর্মকর্তার ১৫ বছরের জেল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩ ৭৮০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

অর্থ আত্মসাতের মামলায় এক সাবেক ব্যাংক কর্মকর্তাকে ১৫ বছরের কারাদন্ড দিয়েছে নোয়াখালী বিশেষ জজ আদালত। একই সঙ্গে আসামিকে ৩৪ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

দণ্ডপ্রাপ্ত আবদুল লতিফ ভূঁইয়া কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ধামতি এলাকার আব্দুল গফুর মিয়ার ছেলে। তিনি রূপালী ব্যাংক লিমিটেড লক্ষীপুর জেলার পোদ্দার বাজার শাখার প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে নোয়াখালী বিশেষ জজ আদালতের বিচারক এ এন এম মোরশেদ খান এ রায় প্রদান করেন। আসামি পলাতক থাকায় রায়ের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না।

দুদক সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত আবদুল লতিফ ভূইয়া ১৯৯৫ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত রূপালী ব্যাংক পোদ্দার বাজার শাখায় সেকেন্ড কর্মকর্তা (প্রিন্সিপাল অফিসার) হিসাবে কর্মরত ছিলেন। ওই ব্যাংকে কর্মরত অবস্থায় তিনি দুর্নীতির মাধ্যমে চার কোটি ৭২ লাখ আটান্ন হাজার চুয়াত্তর টাকা আত্মসাৎ করেন। যার মধ্যে ২০০৪ সালে ৬২টি ভুয়া এন্ট্রির মাধ্যমে ত্রিশ লাখ বিশ হাজার আটশত ঊনপঞ্চাশ টাকা আত্মসাতের ঘটনায় ২০১১ সালের ডিসেম্বরে তার বিরুদ্ধে লক্ষীপুর থানায় মামলা দায়ের করা হয়। পরবর্তীতে মামলাটি অধিকতর তদন্তের জন্য দুদকে স্থানান্তর করা হয়। মামলাটি তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা নুরুল হুদা আব্দুল লতিফকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন।

নোয়াখালী দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আবুল কাশেম বলেন, আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে দন্ডবিধি ৪০৯ ধারায় দোষী সাব্যস্থ করে ১০ বছর কারাদণ্ড, দুটি ধারায় ৩৪ লাখ টাকা অর্থদণ্ড করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

দুদকের মামলায় নোয়াখালীতে ব্যাংক কর্মকর্তার ১৫ বছরের জেল

আপডেট সময় : ০৫:৪৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩