ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
পুলিশের চেকেপোস্টে তিনটি বিদেশী পিস্তল-গুলিসহ কিশোর আটক চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রীর আত্মহত্যা নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ-প্রতিবাদ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেফতার আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: গ্রেফতার ২৫, সুধারাম থানার ওসি ক্লোজড জেলি মিশ্রিত ১৪২ কেজি চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৪৭ নোয়াখালীতে কাফনের কাপড় পড়ে ছাত্রলীগের বিক্ষোভের ভিডিও ভাইরাল নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, ১৪ ঘন্টা পর খালে মিলল যুবকের মরদেহ ফেনীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির আশঙ্কা, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

নোয়াখালীতে দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ তানভীরকে সংবর্ধনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৬:১১ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩ ২৪২৯৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মিশরে কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ তানভীর হোসাইনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় তাওহিদী জনতার পক্ষে উপজেলার বসুরহাট বাজারের রুপালী চত্ত¡রে এ সংবর্ধনা দেয়া হয় তাকে।

বসুরহাট আশরাফুল উলম মাদরাসার মুহতামিম মোস্তফা সুফির সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মাওলানা সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেজবাউল আলম ভূইয়া, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান প্রমূখ।

মিশরে হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৫৮ দেশের ১২০ জন প্রতিযোগি অংশ গ্রহণ করে। এর মধ্যে দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ তানভীর হোসাইন তৃতীয় স্থান অর্জন করে। এর আগে হাফেজ তানভীর হোসাইন সৌদি আরবের মক্কায় কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে। তার এই বিজয়ে এলাকায় আনন্দ বিরাজ করছে।

উল্লেখ্য, হাফেজ তানভীর হোসাইন নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আবদুল মতিন মিয়ার বাড়ির শেখ ইলিয়াস মিয়ার ছেলে। তিনি রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে অবস্থিত মারকাযুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী ও কোম্পানীগঞ্জ মারকাযুত তাকওয়া মাদ্রসার ইন্টারন্যাশনাল হিফজুল বিভাগের প্রধান শিক্ষক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

নোয়াখালীতে দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ তানভীরকে সংবর্ধনা

আপডেট সময় : ০৪:৫৬:১১ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩