ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

ইঁদুরের জন্য ফাঁদ পেতে নিজের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩ ২৪০১৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিলে ধানক্ষেতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদে স্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত মো. তারেক (২০) ওই এলাকার বক্তারপুর হাজি বড়ির অটোরিকশাচালক শামসুল আলমের ছেলে।

রোববার (১২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে ৮টার দিকে তারেক ধানক্ষেতের পাশ দিয়ে যাওয়ার পথে অন্ধকারে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন বলেন, ঘটনাটি শুনেছি। তবে থানায় কেউ অভিযোগ করেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

ইঁদুরের জন্য ফাঁদ পেতে নিজের মৃত্যু

আপডেট সময় : ০৯:১৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩