ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
পুলিশের চেকেপোস্টে তিনটি বিদেশী পিস্তল-গুলিসহ কিশোর আটক চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রীর আত্মহত্যা নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ-প্রতিবাদ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেফতার আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: গ্রেফতার ২৫, সুধারাম থানার ওসি ক্লোজড জেলি মিশ্রিত ১৪২ কেজি চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৪৭ নোয়াখালীতে কাফনের কাপড় পড়ে ছাত্রলীগের বিক্ষোভের ভিডিও ভাইরাল নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, ১৪ ঘন্টা পর খালে মিলল যুবকের মরদেহ ফেনীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির আশঙ্কা, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

দুদকের মামলায় গ্রামীণ ব্যাংকের ২ কর্মকর্তার কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৬:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩ ৫৫৭৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রামীণ ব্যাংকের সাবেক দুই কর্মকর্তাকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, গ্রামীণ ব্যাংকের লক্ষ্মীপুর জেলার চন্ডিপুর শাখার সাবেক কেন্দ্র ব্যবস্থাপক ও কুমিল্লার দেবীদ্বার উপজেলার বল্লভপুর গ্রামের মো. জব্বর আলীর ছেলে তৌফিক আহামেদ এবং একই শাখার সাবেক ম্যানেজার ও বরিশালের মুলাদী উপজেলার চরকালেখা গ্রামের নোয়াব আলীর ছেলে মো. আমীরুল ইসলাম।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে বিশেষ জজ আদালতের বিচারক এএনএম মোর্শেদ খান এ রায় প্রদান করেন। একইসঙ্গে তাদেরকে দুই লাখ ৫৫ হাজার টাকা অর্থদণ্ড ও করা হয়। বর্তমানে আসামিরা বরখাস্ত এবং রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আবুল কাশেম বলেন, আসামিরা পরস্পরের যোগসাজশে ভুয়া সদস্যদের নামে ঋণ মঞ্জুরি দেখিয়ে দুই লাখ ২৩ হাজার ৮৪৬ টাকা এবং জিপিএস কিস্তির ১৬ হাজার ৪৪৬ টাকাসহ মোট দুই লাখ ৪০ হাজার ২৯২ টাকা আত্মসাৎ করেন।

‘এ ঘটনায় ২০১৪ সালের ১৩ মার্চ আসামিদের বিরুদ্ধে লক্ষ্মীপুরের রামগঞ্জ থানায় মামলা হয়। পরে বিশেষ মামলাটি দুদকের সাবেক সহকারী পরিচালক মো. নুরুল ইসলাম তদন্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।’

দুদক আইনজীবী আরও বলেন, আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দ-বিধির ৪০৯ ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ড ও দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় এক বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। রায়ের সময় আসামিরা পলাতক ছিলেন। গ্রেফতারের দিন থেকে যুগপৎভাবে রায় কার্যকর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দুদকের মামলায় গ্রামীণ ব্যাংকের ২ কর্মকর্তার কারাদণ্ড

আপডেট সময় : ১১:১৬:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩