ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাককমেইলের অভিযোগ ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা ২০২৬-২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষনা থানার হাট মডেল হাই স্কুলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪ নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২

কবিরহাটে ২৩০ বোতল স্পিরিটসহ গ্রেফতার সিএনজি চালক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪১:০৫ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩ ৯০৮৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কবিরহাট থেকে ২৩০ বোতল স্পিরিটসহ এক সিএনজি চালককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মো. সবুজ (৩৫) উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর জগদানন্দ গ্রামের জসিম খোনারের বাড়ির আবুল হাসেমের ছেলে।

বুধবার (১ মার্চ) দুপুরে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয় হয়। এর আগে, গতকাল রাতে তাকে উপজেলার সুন্দলপুর ইউনিয়ন থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের মালিপাড়া এলাকার বিট্রিশ সাহেবের বাড়ির দরজায় পুলিশ ব্যারিকেড দিয়ে একটি সিএনজি আটক করে। তাৎক্ষণিক সিএনজিতে থাকা মাদক কারবারি বাটু পুলিশ দেখে পালিয়ে যায়। ওই সময় সিএনজি তল্লাশী করে ২৩০ বোতল স্পিরিট জব্দ করা হয়।

কবিরহাট থানার (ওসি) মো.রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পালিয়ে যাওয়া মাদক কারবারি বাটু সবুজের সিএনজিতে বহন করে এলাকায় অবৈধ স্পিরিট বেচাকেনা করত। জব্দকৃত স্পিরিটের মূল্য ৬৯ হাজার টাকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কবিরহাটে ২৩০ বোতল স্পিরিটসহ গ্রেফতার সিএনজি চালক

আপডেট সময় : ০৩:৪১:০৫ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩