ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাককমেইলের অভিযোগ ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা ২০২৬-২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষনা থানার হাট মডেল হাই স্কুলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪ নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২

আগ্নেয়াস্ত্রসহ হত্যা মামলার সন্দিগ্ধ আসামি গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩ ১০৬৫৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সদর উপজেলায় সিএনজি চালক মো. আব্দুল হাকিম (৩৫) কে জবাই করে হত্যার ঘটনায় সন্দিগ্ধ এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মো. কামাল ওরফে কামাল ডাকাত (৩৮) উপজেলার আন্ডারচর ইউনিয়নের বাসিন্দা।

শুক্রবার (৩ মার্চ) দুপুরে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার আন্ডারচর ইউনিয়নের সিরাজের চায়ের দোকান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিএনজি চালক হাকিম হত্যা মামলার সন্দিগ্ধ আসামি কামাল ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার তথ্য মতে ১টি দেশীয় তৈরী এলজি ও ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে। এছাড়া সিএনজি চালক হাকিম হত্যার ঘটনায় প্রাপ্ত তথ্যমতে কামাল ডাকাত ওই মামলার সন্দিগ্ধ আসামি। তাকে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি দিবাগত রাতে সিএনজি চালক মো. আব্দুল হাকিমকে দুর্বৃত্তরা জবাই করে হত্যা করে। এরপর উপজেলার ১৯ নং পূর্ব চরমটুয়া ইউপির ২ নং ওয়ার্ডের পশ্চিম চরমটুয়া গ্রামের সফিগঞ্জ বাজারের দক্ষিণ পাশে একটি সয়াবিন ক্ষেতে লাশ মাটি চাপা দিয়ে যায়। পরে ২৭ ফেব্রুয়ারি সকাল ৮টার দিকে স্থানীয় কয়েকজন দিনমজুর সয়াবিন ক্ষেতে কাজ করতে যায়। ওই সময় তারা সয়াবিন ক্ষেতের এক পাশে রক্ত দেখতে পেলে তাদের সন্দেহ হয়। রক্তের সূত্র ধরে তারা একটি মাটি চাপা দেওয়া গর্তের সন্ধান পায়। এরপর তারা ওই গর্ত খুঁড়ে মানুষের পা দেখতে পেলে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবহিত করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুর ১২ টার দিকে ওই সিএনজি চালকের গলাকাটা লাশ উদ্ধার করে। নিহত হাকিম উপজেলার আন্ডারচর ইউপির ৩ নং ওয়ার্ডের পশ্চিম মাইজচরা গ্রামের মো. ইব্রাহীম ওরফে রাজা মিয়ার ছেলে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আগ্নেয়াস্ত্রসহ হত্যা মামলার সন্দিগ্ধ আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৪:৩২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩