ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাতের আধাঁরে কৃষকের ২৫শ করলা গাছ উপড়ে ফেলছে দুর্বৃত্তরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০১:০৬ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩ ১২৩৮৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচরে রাতের আধাঁরে এক ক্ষেতের ২ হাজার ৫০০ করলা গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার (৩ মার্চ) রাতে উপজেলার চরজব্বার গ্রামের কৃষক মো. ফারুকের ক্ষেতে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা রাজু জানান, রমজানে বাজারে বিক্রির উদ্দেশে এক একর জমিতে করলা চাষ করেন কৃষক ফারুক। সেই জমিতে মাচা দিয়ে দুই-আড়াই হাজার করলা গাছ রোপণ করা হয়। অধিকাংশ গাছে ফল এসেছে। প্রতিদিনের মতো শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ক্ষেতেই ছিলেন তিনি। সন্ধ্যায় বাজারে প্রথম তোলায় ৪২ কেজি করলা বিক্রি করেন। কিন্তু কে বা কাহারা রাতে সব গাছ কেটে ও উপড়ে ফেলে দেয়। শনিবার সকালে চাষি ফারুক জানতে পারেন, তার ক্ষেতের সব করলার গাছ নুয়ে পড়েছে, তিনি ক্ষেতে গিয়ে দেখেন সবগুলো গাছ কেটে নষ্ট করে ফেলা হয়েছে। আমার যা পুঁজি ছিল ওই ক্ষেতেই লাগিয়েছি। এতে প্রায় ৫-৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। করলা বিক্রি করে দেনার টাকা পরিশোধ করার কথা ছিল।

সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা হারুন আর রশিদ বলেন, কে বা কাহারা কৃষকের করলা গাছ কেটে ও উপড়ে ফেলেছে। ক্ষতিগ্রস্ত কৃষককে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি কৃষি বিভাগ থেকে ওই কৃষককে কৃষি প্রণোদনা দিয়ে সহযোগিতা করা হবে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

রাতের আধাঁরে কৃষকের ২৫শ করলা গাছ উপড়ে ফেলছে দুর্বৃত্তরা

আপডেট সময় : ০৭:০১:০৬ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩