ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার সামনে সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর আরেক ব্যবসায়ীকে গুলি করে হত্যা বাস-পিকআপের সংঘর্ষ : ফল ব্যবসায়ীর মৃত্যু, আহত ২ ১৮ জেলায় আরও জটিল বন্যা পরিস্থিতি, সতর্কতা জারি হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে মামলা চেয়ে থানায় তরুণ, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি বেগমগঞ্জে প্রকাশ্যে মাদক সেবন, যুবকের ২০ দিনের কারাদণ্ড

নির্মাণাধীন ড্রেন থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩ ১০৫১৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিল উপজেলায় ময়লা-পানি চলাচলের জন্য নির্মাণাধীন ড্রেনের ভিতর থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আব্দুল মান্নান (৮০) উপজেলার চাটখিল পৌরসভার ৬নং ওয়ার্ডের ভূঁইয়া বাড়ির জিগির মিয়ার ছেলে।

মঙ্গলবার (৭মার্চ) বেলা ১১টার দিকে চাটখিল পৌরসভার ২নং ওয়ার্ডের ডাক বাংলোর সামনের নির্মাণাধীন ড্রেন থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের ভাতিজা নাসির আহমেদ জানায়, গতকাল এশার নামাজের পর জেঠা বাড়ির পাশের দোকানে চা খেতে যায়। মঙ্গলবার সকালে পরিবারের লোকজন তার মুঠোফোনে কল করলে রিং হয় কিন্ত রিসিভ হয়নি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, তিনি চা খেতে গিয়ে বাড়ি ফেরার পথে ড্রেনে পড়ে মারা যান। এরপর মঙ্গলবার সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন চাটখিল ডাকবাংলোর সামনে নির্মাণাধীন ড্রেনের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

নির্মাণাধীন ড্রেন থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০২:০৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩