ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

দ্বীপ হাতিয়ায় প্রেমিকের বাড়িতে প্রেমিকার বিষপান, আটক ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩ ৩০২১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়াতে প্রবাসী প্রেমিকের বাড়িতে প্রেমিকা বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। এ ঘটনায় প্রেমিকের মা-বোনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

ভুক্তভোগী প্রেমিকার নাম বিবি মরিয়ম (১৯)। সে উপজেলার বুড়িরচর ইউনিয়নের উত্তর গুল্লাখালী গ্রামের মৃত আবু বক্কর ছিদ্দিকের মেয়ে।
গতকাল শনিবার (১১ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার নলচিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আবুল কালাম খানসাবের বাড়িতে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে ওমান প্রবাসী আবুল কালামের সঙ্গে মরিয়মের প্রেম ছিল। মুঠোফোনে তারা যোগাযোগ রাখত। গত বৃহস্পতিবার ৯ মার্চ আবুল কালাম দেশে ফিরেন। এরপর শনিবার প্রেমিক-প্রেমিকা হাতিয়ার সদরে সাক্ষাৎ করেন। কিন্ত সেখান থেকে কিছু না বলে আবুল কালাম বাড়িতে ফিরে যান। এ ঘটনার জের ধরে একই দিন বিকেলে মরিয়ম তার বড় বোনকে নিয়ে আবুল কালামের বাড়িতে যাান। তাদেরকে দেখে প্রেমিকের পরিবারের সদস্যরা উত্তেজিত হয়ে উঠেন। এক পর্যায়ে বাকবিন্ডার জেরে প্রেমিক আবুল কালামের পরিবারের সদস্যরা দুই বোনকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। তখন সেখানে সঙ্গে থাকা ইঁদুরের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে মরিয়ম।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, এ ঘটনায় ভিকটিমের বড় বোন মর্জিনা বেগম ৬জনের নাম উল্লেখ করে হাতিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদের জন্য প্রেমিকের মা-বোনকে আটক করে থানায় এনে রাখা হয়েছে। তরুণীর শরীরে হালকা আঘাতের চিহৃ রয়েছে। মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

দ্বীপ হাতিয়ায় প্রেমিকের বাড়িতে প্রেমিকার বিষপান, আটক ২

আপডেট সময় : ০৪:২৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩