ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

 একমাসের মধ্যে দেশে আরো ১০ হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০ ৭০৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনকে বার্তা ডেস্ক::

করোনাভাইরাস সংকট মোকাবেলায় গত ৪ মে দুই হাজার চিকিৎসক এবং ৭ মে পাঁচ হাজার ৫৪ নার্স নিয়োগ দেয় সরকার। এবার দেশে আরো দুই হাজার চিকিৎসক এবং তিন হাজার মেডিকেল টেকনোলজিস্ট, টেকনিশিয়ান ও রেডিওগ্রাফার নিয়োগ দিতে যাচ্ছে সরকার। যার মধ্য দিয়ে দেশে রেকর্ড সংখ্যক ১০ হাজার স্বাস্থ্যকর্মীর নিয়োগ হবে একমাসের মধ্যে ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মিডিয়া সেলের প্রধান অতিরিক্ত সচিব হাবিবুর রহমান খান জানিয়েছেন, এখন তিন হাজার মেডিকেল টেকনোলজিস্ট, টেকনিশিয়ান ও রেডিওগ্রাফার নিয়োগের কাজ শুরু হয়েছে।

বাংলাদেশ এর আগে একসঙ্গে এত বেশি সংখ্যক স্বাস্থ্যকর্মী নিয়োগ হয়নি।

হাবিবুর রহমান খান জানান, এর আগে ২০১৪ সালে ৬৩০০ চিকিৎসক নিয়োগ দেয় সরকার। গত ডিসেম্বরে নিয়োগ দেওয়া হয়েছিল পৌনে পাঁচ হাজারের মতো চিকিৎসক। বিসিএসের মাধ্যমে প্রতিবছর ২০০ থেকে ৪০০ এর মতো ডাক্তার নিয়োগ দেওয়া হয়। ২০১৪ সালে ৩৩তম বিসিএসের মাধ্যমে ৬৩০০ ডাক্তার নিয়োগ দেওয়া হয়।

একসঙ্গে এত বিপুল সংখ্যক চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান নিয়োগকে ‘বিরল’ ঘটনা হিসেবে দেখছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।

নতুন নিয়োগ পেতে যাওয়া স্বাস্থ্যকর্মীদের বিষয়ে স্বাস্থ্য সেবা বিভাগের কর্মকর্তা হাবিবুর রহমান খান বলেন, এদের মধ্যে ১২০০ টেকনোলজিস্ট, ১৬৫০ টেকনিশিয়ান ও ১৫০ জন রেডিওগ্রাফার।

তিনি বলেন, ‘তিন হাজার মেডিকেল টেকনোলজিস্ট, টেকনিশিয়ান ও রেডিওগ্রাফার নিয়োগ দেওয়ার জন্য আমরা ঈদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন পেয়েছি। এখন দ্রুততার ভিত্তিতে তাদের নিয়োগ প্রক্রিয়ার কাজ চলছে। সব মিলিয়ে এক মাসের মধ্যেই ডাক্তার, নার্স, টেকনিশিয়ানসহ ১০ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী নিয়োগের রেকর্ড হবে, যা আগে কখনোই হয়নি’।

আরো দুই হাজার চিকিৎসক নিয়োগের কাজও এগিয়ে চলছে বলে জানান তিনি।

যতদিন মহামারী থাকবে ততদিন এরা কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় নিয়োজিত থাকার পর মহামারী কেটে গেলে বিভিন্ন হাসপাতাল ও ল্যাবে তাদের পদায়ন করা হবে বলেও জানান তিনি।

কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়োগ দেওয়া হবে জানতে চাইলে এই অতিরিক্ত সচিব বলেন, প্রধানমন্ত্রীর অনুমোদনের বিষয়টা ইতোমধ্যেই আমরা স্বাস্থ্য বিভাগকে জানিয়ে দিয়েছি। এখানে স্বাস্থ্য, জনপ্রশাসন, অর্থসহ বেশ কয়েকটি মন্ত্রণালয় জড়িত। এদের মধ্যে সমন্বয় করে কীভাবে দ্রুত নিয়োগ দেওয়া যায় সেটা নিয়ে আলোচনা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

 একমাসের মধ্যে দেশে আরো ১০ হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগ

আপডেট সময় : ১০:০২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০