ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

সেনবাগে বাল্য বিয়ের আয়োজন করায় কনের বাবাকে জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ ১৪২৭৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগে অষ্টম শ্রেণি পড়ুয়া কন্যার বিয়ের আয়োজন করার দায়ে বাবাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (২১ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ২ নং কেশারপাড় ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের খাজুরিয়া সরদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এসব তথ্য নিশ্চিত করে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন নাহার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অষ্টম শ্রেণির ছাত্রী ফাহিমা আক্তারের (১৩) বাল্য বিয়ের আয়োজন চলছিল। সেখানে গিয়ে দেখতে পাই বিয়ের প্রস্ততি চলছিল। অভিযোগের সত্যতা পেয়ে তাৎক্ষণিক বিয়ে বন্ধ করে দেওয়া হয়।

ইউএনও আরো বলেন, এছাড়া বাল্যবিবাহ নিরোধ আইনে কনের বাবা মো. আবুল খায়েরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকাও নেয়া হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে সেনবাগ থানা পুলিশের একটি টিম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

সেনবাগে বাল্য বিয়ের আয়োজন করায় কনের বাবাকে জরিমানা

আপডেট সময় : ০৮:০৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩