ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাককমেইলের অভিযোগ ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা ২০২৬-২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষনা থানার হাট মডেল হাই স্কুলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪ নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২

সুধারামে আগ্নেয়াস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩ ১৯৩৬৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে গ্রেফতার করেছে সুধারাম থানার পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, সদর উপজেলার দরবেশপুর গ্রামের মো. আব্দুল মালেকের ছেলে কোরবান আলী দুলাল (৪৬) ও লক্ষীনারায়ণপুর এলাকার মো. ইব্রাহীমের ছেলে বাকের হোসেন অনু (২৪) লক্ষীপুর জেলার রামগতি থানার মধ্যম চর এলাকার মো. আব্দুল কালামের ছেলে মো. দিদার (২৫)।

বুধবার (২২ মার্চ) বিকেলে আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ও রাতে সুধারামা থানা ও লক্ষীপুর জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সুধারাম মডেল থানা এলাকায় ডাকাতি প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী পৌরসভার সোনাপুর এলাকার রেলওয়ে স্টেশনের মূল গেইটের বিপরীত পার্শ্বে সোনাপুর টু চৌমুহনী গামী প্রধান সড়কের পশ্চিম পার্শ্বে খালি জায়গা একদল ডাকাত ডাকাতি করার জন্য জড়ো হয়। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরী পাইপগান ও দা সহ দুই ডাকাতকে আটক করে পুলিশ। ওই সময় ৮/৯ জন ডাকাত ঘটনাস্থল থেকে দৌঁড়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা পলাতক একজন আসামির ঠিকানা লক্ষ্মীপুর জেলার রামগতি থানা এলাকায় বলে জানায়।

পরে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে এবং প্রযুক্তির সহায়তায় পুলিশ লক্ষ্মীপুর জেলাধীন রামগতি থানার আজাদ নগর ব্রীজ থেকে ডাকাত মো. দিদার (২৫) কে গ্রেফতার করে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় ডাকাতি প্রস্তুতি ও অস্ত্র আইনে দুটি মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামি দুলাল ও দিদারের বিরুদ্ধে লক্ষীপুর, নোয়ালখালী, ভোলায় একাধিক ডাকাতি, অস্ত্র ও অপহরণ মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

সুধারামে আগ্নেয়াস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

আপডেট সময় : ০৯:৫৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩