ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

যাত্রী বেশে অটো-রিক্সা ছিনতাই, পুলিশের জ্বালে পাইপগানসহ গ্রেফতার-২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৪:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩ ১৬২৩৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সোনাইমুড়ীতে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে সোনাইমুড়ী থানার পুলিশ। এসময় ছিনতায়ের কাজে ব্যবহৃত ১টি পাইপগান, ছিনতাইকৃত অটোরিকশা ও একটি মোবাইল সেট উদ্ধার করে পুলিশ।

গ্রেফতার মোশারফ হোসেন মাসুদ (২২) মামুনুর রশিদক (২৬) উপজেলার ৯নং দেউটি ইউনিয়নের পালপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

শনিবার (২৬ মার্চ) সকালে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোনাইমুড়ীর পৌরসভার ৫নং ওয়ার্ডের আমজাদ হাজী বাড়ির ভাড়া বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এসব তথ্য নিশ্চিত করে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে ছিনতাইকারী মামুন সোনাইমুড়ী বাইপাস মোড় থেকে যাত্রীবেশে কামাল হোসেনের ব্যাটারী চালিত অটোরিকশায় ১৫০ টাকা ভাড়ায় উপজেলার বারুলের উদ্দেশ্যে রওয়ানা করে। পথিমধ্যে তার অপর ২জন সঙ্গী ধৃত মাসুদ ও পলাতক আরিফ মাস্ক পরিহিত অবস্থায় সেই রিকশায় যাত্রীবেশে উঠে। পরবর্তীতে বারুলের নির্জন স্থানে গিয়ে তারা চালকের গলায় ধারালো চাকু ধরে তার পকেটে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে তার অটোরিকশা ছিনিয়ে নিয়ে চলে যায়। তিনি আরো জানান, আসামিরা দীর্ঘদিন যাবত উপজেলার বিভিন্ন এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত বলে প্রাথমিক ভাবে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

যাত্রী বেশে অটো-রিক্সা ছিনতাই, পুলিশের জ্বালে পাইপগানসহ গ্রেফতার-২

আপডেট সময় : ০২:৪৪:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩