সংবাদ শিরোনাম ::
পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল শারীরিক প্রতিবন্ধী চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই কবিরহাটে সম্পত্তি নিয়ে বিরোধে হামলা, নারীকে কুপিয়ে জখমের অভিযোগ নতুন ভিসা প্রত্যামীদের জন্য সুখবর দিলো ভারতীয় ভিসা নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে নিতে পারবেনা পুনঃভর্তি ফি: শিক্ষা মন্ত্রণালয় রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর আ.লীগ কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টাঙানো, পুলিশের অভিযানে আটক-৫ আইনজীবী সমিতির নির্বাচনে নোয়াখালীতে আওয়ামী লীগ ৯, বিএনপি ৫ ও জামায়াত ১

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৫:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩ ১৬১৭১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মো. শাহ পরান (১০) উপজেলার কুতুবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের এনায়েতপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে এবং স্থানীয় সেতু ভাঙ্গা এলাকার আশরাফুল উলুম দারুল মাদরাসার নুরানী বিভাগের ছাত্র।

সোমবার (২৭ মার্চ) দুপুরে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে, একই দিন বেলা সাড়ে ১০টার দিকে বেমগগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার বেলা ১১টার দিকে ভিকটিম শাহ পরানকে দুই দিনের ছুটি শেষে বাড়ি থেকে তার মা মাদসায় নিয়ে আসে। এরপর মাদরাসায় সে অসুস্থ হয়ে পড়লে মাদরাসা কর্তৃপক্ষ তার মাকে খবর দেয়। ভিকটিমের মা না আসায় তার অবস্থার অবনতি হলে মাদরাসা কর্তৃপক্ষ সোমবার বেলা সাড়ে ১০টার দিকে তাকে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। প্রাথমিকভাবে জানা যায়, ভিকটিম গতকাল থেকে তার নিজ বাড়িতে অসুস্থ ছিলেন। ভিকটিমের মা অসুস্থ অবস্থায় তাকে মাদরাসায় দিয়ে গেলে গতকাল রোববার রাতে একবার সে বমি করে।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৭:৪৫:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩