ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

হাসপাতালের ডাস্টবিনে মিলল নবজাতক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২০:৫৭ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩ ৭৩২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর জেলা শহর মাইজদী বাজারের আল-রাজী প্রাইভেট হাসপাতালের ডাস্টবিন থেকে সদ্যোজাত এক নবজাতক শিশুকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে উদ্ধার হওয়া নবজাতককে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

বুধবার (৫ এপ্রিল) সকাল ৭টার দিকে হাসপাতালের ডাস্টবিন থেকে শিশুটির কান্নার আওয়াজ শুনতে পেয়ে তাকে উদ্ধার করা হয়।

তবে আল-রাজী হাসপাতালের সুপার ভাইজার মো. আনোয়ার দাবি করেন, আল-রাজী ও জাপান বাংলাদেশ হাসপাতালের মাঝামাঝি স্থানের রাস্তা থেকে নবজাতক শিশুটি উদ্ধার করা হয়। নবজাতকটি তাদের হাসপাতাল থেকে উদ্ধার করা হয়নি।

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মোহাম্মদ আবদুল আজিম জানান, সকালের দিকে থানা পুলিশ নবজাতকটি নিয়ে এলে আমরা তাকে নিবিড় পরিচর্যার জন্য শিশু ওয়ার্ডে ভর্তি করি। বর্তমানে শিশুটি সুস্থ আছে

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে নবজাতককে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে অনেকেই নবজাতককে শর্ত মেনে দত্তক নেওয়ার জন্য চাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

হাসপাতালের ডাস্টবিনে মিলল নবজাতক

আপডেট সময় : ০৮:২০:৫৭ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩