ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালাইয়ে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘ’র্ষে নি’হ’ত-২, গুরুতর আহত-১ ত্রিশালে বাগান ইসলামীয়া আলিম মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন তিলকপুরে যুবককে অপহরণ, জোর করে মাদকসেবন ও ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মামলা কমতে পারে তাপমাত্রা: আগামী ৪৮ ঘণ্টায় আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা ১৬২২২ নয়, এবারের এইচএসসির ফল জানা যাবে যে নম্বরে ঘরের মধ্যে বজ্রপাতে পাবনার সোনাপাতি বিলে ৬ জনের মৃত্যু ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৬২ ডিভি লটারি নিয়ে শেষমুহূর্তে যুক্তরাষ্ট্রের নতুন সিদ্ধান্ত নোবিপ্রবিতে পরিচ্ছন্নতা ক্যাম্পেইন ও ট্যুরিজম লুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযান: দেশীয় বন্দুকসহ অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার

হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি ঢাকা থেকে গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫০:০৮ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩ ৭৮৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে সুধারাম থানার পুলিশ। গ্রেফতার মো. রাসেল (৩৯) জেলার সদর উপজেলার ধর্মপুর গ্রামের আব্দুল হক ওরফে মিয়া ছৈয়ালের ছেলে।

শনিবার (৮ এপ্রিল) দুপুরে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল শুক্রবার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা থেকে তাকে গ্রেফতার করে সুধারাম থানার পুলিশ।

এসব তথ্য নিশ্চিত করে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামি নোয়াখালীর আলোচিত রুহুল আমিন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। আদালত তাকে ৩০২/৩৪ ধারা মতে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে এক বছরের সশ্রম কারাদন্ড প্রদান করে। সাজা এড়াতে সে দীর্ঘ দিন পলাতক ছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি ঢাকা থেকে গ্রেফতার

আপডেট সময় : ০৭:৫০:০৮ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩