ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার একরাতে কোম্পানীগঞ্জের তিন বাড়িতে ডাকাতি মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা: কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে দুর্বৃত্তের আগুনে জ্বলল জুলাই স্মৃতি স্তম্ভ মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ পাঁচ জেলার পুলিশ সুপার পদে রদবদল, একই আদেশে আরও আট কর্মকর্তাকে পদায়ন বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, আসামির ফাঁসির দাবি মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১ ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি বুলেট ফারুক গ্রেফতার

কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিলো নোবিপ্রবি ছাত্রলীগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩ ১১৫১৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার কৃষক হোসেন আলীর ৯০ শতাংশ জমিনের পাকা বোরো ধান কেটে দিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে ওই ধানগুলো মাড়াই দিয়ে কৃষকের ঘরেও তুলে দিয়েছেন তারা। এতে অর্থের কারণে শ্রমিক সংকটে থাকা কৃষক হোসেন আলীর মুখে হাসি ফুটেছে। ছাত্রলীগ নেতাকর্মীদের এমন সহযোগিতা পেয়ে খুশি তিনি।

শনিবার (২৯ এপ্রিল) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা জাহিদ হাসান শুভ তার নেতাকর্মীদের সাথে নিয়ে এ ধানগুলো কেটে দেন।

কৃষক হোসেন আলী বলেন, অর্থনৈতিক সমস্যার কারণে শ্রমিকদের মজুরিও এবার বেশি। জেলার বাইরে থেকে এবছর শ্রমিক কম আসায় শ্রমিক সংকটও রয়েছে এবং ঝড় বৃষ্টির শংকায় জমির পাকা ধান ঘরে তোলা নিয়ে চরম দুচিন্তায় ছিলেন তিনি। এমনসময় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তার জমির ধানগুলো কেটে, মাড়াই দিয়ে ঘরে তুলে দিয়েছে। তাদের এমন উদ্যোগে ভীষণ খুশি তিনি। শ্রমিক দিয়ে ধান কাটা ও মাড়ায়ে আরও অনেক টাকার দরকার হতো। কোন প্রকার টাকা ছাড়া প্রতিদান নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা আমার ধানগুলো ঘরে তুলে দিয়েছে। তাদের মতো বাকিরাও যদি এভাবে গরীব কৃষকদের পাশে দাঁড়াতো তাহলে ধান কাটা নিয়ে দুশ্চিন্তা করা লাগতো না। তারা আমার উপকার করেছে। তাদের এমন কর্মকান্ডে আমি অনেক খুশি।

ছাত্রলীগ নেতা জাহিদ হাসান শুভ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চতুর্থ শিল্প বিপ্লব সফল করতে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনায় সারা বাংলাদেশে কৃষকদের সাহায্য করতে ছাত্রলীগের নেতা-কর্মীরা ধান কেটে ঘরে তুলে দিচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা নোবিপ্রবি ছাত্রলীগ গরীব কৃষকদের ধান কেটে ঘরে তুলতে সাহায্য করেছি। আমাদের এই কার্যক্রম ধারাবাহিক ভাবে চলবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিলো নোবিপ্রবি ছাত্রলীগ

আপডেট সময় : ০৬:২৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩