ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

তিন দফা কমার পর আবারও দাম বাড়লো এলপিজির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩ ১৫১৯৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:

পরপর তিন দফা দাম কমার পর আবার বাড়লো এলপিজি সিলিন্ডারের দাম। চলতি (মে মাস) মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ২৩৫ টাকা, যা গত এপ্রিল মাসে ছিল এক হাজার ১৭৮ টাকা। ফলে এক মাসের ব্যবধানে ১২ কেজির সিলিন্ডারের দাম বাড়লো ৫৭ টাকা। তবে চলতি বছরের মার্চে একই পরিমাপের সিলিন্ডারের দাম ছিল এক হাজার ৪২২ টাকা।

মঙ্গলবার (২ মে) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) হল রুমে এক সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করেন কমিশনের চেয়ারম্যান মো. নূরুল আমিন।

১২ কেজি সিলিন্ডার ছাড়াও সাড়ে পাঁচ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামই বাড়ানো হয়েছে। একইভাবে বেড়েছে অটোগ্যাসের দামও।সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দামের পরিবর্তন হয়নি। সেটি আগের দাম ৫৯১ টাকাই থাকছে।

এদিকে, মে মাসে অটোগ্যাসের দাম ৫৪ টাকা ৯০ পয়সা থেকে বাড়িয়ে ৫৭ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে। বিইআরসি জানায়, মে মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের ঘোষিত সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) প্রতি মেট্রিক টন ৫৫৫ মার্কিন ডলার করে ধরা হয়েছে।

বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে ব্যবহারকারীদের এলপিজির দামও বেড়েছে। রেটিকুলেটেড এলপিজি গ্যাসীয় অবস্থায় জানুয়ারি মাসে প্রতি লিটারের দাম ছিল শূন্য দশমিক ২২ পয়সা। ফেব্রুয়ারি মাসে বেড়ে হয় শূন্য দশমিক ২৭ পয়সা। মার্চ মাসে ছিল শূন্য দশমিক ২৬ পয়সা। এপ্রিল মাসে হয় শূন্য দশমিক ২১ পয়সা। এবার তা বেড়ে দাঁড়িয়েছে শূন্য দশমিক ২২ পয়সায়।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য কামরুজ্জামান, মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, মো. হেলাল উদ্দিন, আবুল খায়ের মো. আমিনুর রহমান, বিইআরসির সচিব মো. খলিলুর রহমান খান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

তিন দফা কমার পর আবারও দাম বাড়লো এলপিজির

আপডেট সময় : ০৬:১৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩