ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
ফের পেছাল আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র মামলার আসামি ফের অস্ত্র নিয়ে আটক নোয়াখালীতে প্রথম বারের মত হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু কবিরহাটে স’মিলে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ সম্পত্তি ভাগাভাগির দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যা: দুই বছর পর কঙ্কাল উদ্ধার, গ্রেফতার-৩ কবিরহাটে জনসচেতনতা ও ভূমিসেবা মেলার উদ্বোধন নোয়াখালীতে অনূর্ধ্ব-১৮ “নোয়াখালী প্রিমিয়ার লীগের উদ্বোধন সুবর্ণচরে জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার ৯৯ বস্তা সরকারি চাল চুরির মামলায় কারাগারে, বুকে ব্যথা ও শারীরিক অসুস্থতায় আসামির মৃত্যু ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত

রোগীর ছদ্মবেশে ভুয়া চিকিৎসক ধরল নোয়াখালীর ইউএনও

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৩:২৭ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩ ১৬২১৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজেস্ব প্রতিবেদক:

নোয়াখালীতে রোগী সেজে এক ভুয়া চিকিৎসককে হাতেনাতে আটক করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত এম ইউ সবুজ (৪০)। আদালতের আদেশের পর সুধারাম থানা-পুলিশের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (১০ মে) দুপুরে শহরের জহুরুল হক মিয়ার গ্যারেজ এলাকা থেকে ওই ভুয়া চিকিৎসককে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শহরের জহুরুল হক মিয়ার গ্যারেজ এলাকায় এম ইউ সবুজ নামে এক ব্যক্তি চিকিৎসক সেজে চেম্বার খুলে দীর্ঘদিন ধরে চিকিৎসার নামে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। গোপন সূত্রে এ তথ্য পেয়ে আজ সকালে ইউএনও নিজাম উদ্দিন আহমেদ নিজেই ওই ব্যক্তির মুঠোফোনে যোগাযোগ করে সিরিয়াল দেওয়ার অনুরোধ করেন। তখন তাকে বলা হয়, ‘সিরিয়াল লাগবে না, ডাক্তার সাহেব চেম্বারে আছেন। ওই তথ্যের ভিত্তিতে দুপুর ১২টার দিকে ইউএনও নিজেই পুলিশ নিয়ে ওই ব্যক্তির চেম্বারে গিয়ে অভিযান চালান।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজাম উদ্দিন আহমেদ বলেন, অভিযানের সময় ওই ব্যক্তি নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দিলেও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের কোনো সনদ তিনি দেখাতে পারেননি। ভুয়া চিকিৎসক সেজে চিকিৎসা দেওয়ার বিষয়টি তিনি স্বীকার করেছেন। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

রোগীর ছদ্মবেশে ভুয়া চিকিৎসক ধরল নোয়াখালীর ইউএনও

আপডেট সময় : ০৮:২৩:২৭ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩