সংবাদ শিরোনাম ::
সিএনজি উল্টে বৃদ্ধের মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:১৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩ ১০৯৬৪ বার পড়া হয়েছে

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগে সিএনজি চালিত অটোরিকশা উল্টে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত আব্দুর রশিদ (৬২) উপজেলার মানিকপুর গ্রামের মৃত এয়াকুব মোল্লার ছেলে।
শুক্রবার (১৯ মে) সন্ধ্যার দিকে উপজেলার গাজিরহাট এলাকার মনি মেম্বারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে,সিনজি উল্টে গুরুত্বর আহত হয় সিনজি আরোহী রশিদ ও তার স্ত্রী হাজেরা আক্তার (৪৫)। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে তাকে।
বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











