ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার সামনে সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর আরেক ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুধারামে ৩১৫৪ বোতল রেক্টিফাইড সহ আটক-১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৩:৩২ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩ ২২০৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সদর উপজেলার দাদপুর ইউনিয়নের খলিফারহাট বাজারে অভিযান চালিয়ে মো. ইউছুফ (৪৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তার কাছ থেকে ৩১৫৪ বোতলে থাকা প্রায় ২১৯ লিটার রেক্টিফাইড স্পিরিট জব্দ করা হয়।

রোববার (২১ মে) দিবাগত রাতে খলিফারহাট বাজারের স্কুল সড়কের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ইউছুফ সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিণ হাজী বাড়ির নূর মোহাম্মদের ছেলে। তিনি খলিফারহাট বাজারে খুরশিদা হোমিও হলের মালিক ছিলেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, খলিফারহাট বাজারের হোমিও ব্যবসায়ী ও খুরশিদা হোমিও হলের মালিক ওষুধের আড়ালে রেক্টিফাইড স্পিরিট বিক্রি করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে তথ্য নিশ্চিত হয়ে রোববার রাতে খলিফারহাট বাজারে অভিযান চালানো হয়। অভিযানকালে তার প্রতিষ্ঠানে গিয়ে ২৩৮টি কাগজের কার্টুন থেকে ৩১৫৪ বোতল রেক্টিফাইড স্পিরিট জব্দ করা হয়। এ ঘটনায় সোমবার সকালে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুধারাম মডেল থানায় একটি মামলা দায়ের করে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

সুধারামে ৩১৫৪ বোতল রেক্টিফাইড সহ আটক-১

আপডেট সময় : ০৮:৫৩:৩২ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩