ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
ফের পেছাল আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র মামলার আসামি ফের অস্ত্র নিয়ে আটক নোয়াখালীতে প্রথম বারের মত হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু কবিরহাটে স’মিলে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ সম্পত্তি ভাগাভাগির দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যা: দুই বছর পর কঙ্কাল উদ্ধার, গ্রেফতার-৩ কবিরহাটে জনসচেতনতা ও ভূমিসেবা মেলার উদ্বোধন নোয়াখালীতে অনূর্ধ্ব-১৮ “নোয়াখালী প্রিমিয়ার লীগের উদ্বোধন সুবর্ণচরে জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার ৯৯ বস্তা সরকারি চাল চুরির মামলায় কারাগারে, বুকে ব্যথা ও শারীরিক অসুস্থতায় আসামির মৃত্যু ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত

হাতিয়াতে ৩০ জেলে আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩ ১৭৯২২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উত্তম সাহা, হাতিয়া:

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়াতে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ ধরায় ৩০ জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাদের সঙ্গে থাকা ২টি ট্রলার ও ৩৬০ কেজি (৯ মণ) সামুদ্রিক মাছ জব্দ করা হয়।

সোমবার (২৯ মে) সকালে বাংলাদেশ কোস্ট গার্ড ও উপজেলা মৎস্য বিভাগের যৌথ অভিযানে হাতিয়ার তমরদ্দি ঘাট এলাকা সংলগ্ন মেঘনা নদী থেকে তাদের আটক করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, মৎস্য সম্পদ রক্ষায় প্রজনন মৌসুমে গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন দেশের সামুদ্রিক জলসীমায় যেকোনো প্রজাতির মাছ শিকার নিষিদ্ধ করা হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তমরদ্দি এলাকা থেকে অভিযানে ২টি ট্রলার, ৩০ জন জেলে ও ৩৬০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়। পরে আটক জেলেদের থেকে সিনিয়র মৎস্য কর্মকর্তা মানস মন্ডল ৫৬ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানা ও গরিব দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে এম শাফিউল কিঞ্জল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

হাতিয়াতে ৩০ জেলে আটক

আপডেট সময় : ১১:৫৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩