ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার একরাতে কোম্পানীগঞ্জের তিন বাড়িতে ডাকাতি মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা: কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে দুর্বৃত্তের আগুনে জ্বলল জুলাই স্মৃতি স্তম্ভ মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ পাঁচ জেলার পুলিশ সুপার পদে রদবদল, একই আদেশে আরও আট কর্মকর্তাকে পদায়ন বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, আসামির ফাঁসির দাবি মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১ ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি বুলেট ফারুক গ্রেফতার

আম পাড়তে উঠে গাছ থেকে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩ ২৪০৪২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আম পাড়তে উঠে গাছ থেকে পড়ে অষ্টম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।নিহত মোহাম্মদ ইফাজ (১৩) উপজেলার চরহাজারী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের শফিকুল আলম শহীদের নতুন বাড়ির মোহাম্মদ সোহেলের ছেলে। সে স্থানীয় আবু মাঝির হাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

মঙ্গলবার (৩০ মে) বিকেলের দিকে উপজেলার চরহাজারী ইউনিয়নে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে একই দিন রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লার দাউদকান্দি এলাকায় তার মৃত্যু হয়।

চরহাজারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ.জেডএম.মহিউদ্দিন সোহাগ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে স্কুল থেকে ফেরার পর ইফাজ নিজেদের গাছে আম পাড়তে উঠে। ওই সময় অসাবধানবশত আম পাড়ার সময় হঠাৎ গাছ থেকে নিচে পড়ে সে মাথায় গুরুতর আঘাত পায়। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পথে দাউদকান্দি এলাকায় সে মারা যায়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন, তিনি এ ঘটনা শুনেননি তবে খোজ খবর নিয়ে জানাবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

আম পাড়তে উঠে গাছ থেকে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু

আপডেট সময় : ১২:১২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩