ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন

সেনবাগে বিদ্যুৎ স্পৃষ্টে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৯:৫০ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩ ৯৬৬৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় মো. নুর হোসেন (২৭) নামে আরও এক ব্যক্তি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয়।

নিহত মো. রিপন (৩৬) উপজেলার চিলাদি গ্রামের উদানিয়া বাড়ির মৃত আব্দুর রশিদের ছেলে ও মো. নাছির উদ্দিন (২৮) পাঁচতুপা গ্রামের মিয়াজী বাড়ির মৃত আবু বকরের ছেলে।

রোববার (৪ জুন) সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চিলাদি উত্তর পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যার দিকে উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের চিলাদি উত্তর পাড়ায় আবু সওদাগরের বাড়ির সামনে আবুল খায়ের নামে এক ব্যক্তির দোকান নির্মাণের জন্য পিলার পাইলিংয়ের কাজ করছিলেন শ্রমিকরা। সে সময় লম্বা একটি লোহার রড ঘুরিয়ে পিলারে বসাচ্ছিলেন রাজমিস্ত্রী রিপন ও নাছির। তখন ওপরে থাকা একটি বৈদ্যুতিক তারের সঙ্গে রডটি লেগে যায়। এতে তারা দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটায়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করেছে। কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়া নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

সেনবাগে বিদ্যুৎ স্পৃষ্টে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ১০:৩৯:৫০ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩