ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
ফের পেছাল আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র মামলার আসামি ফের অস্ত্র নিয়ে আটক নোয়াখালীতে প্রথম বারের মত হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু কবিরহাটে স’মিলে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ সম্পত্তি ভাগাভাগির দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যা: দুই বছর পর কঙ্কাল উদ্ধার, গ্রেফতার-৩ কবিরহাটে জনসচেতনতা ও ভূমিসেবা মেলার উদ্বোধন নোয়াখালীতে অনূর্ধ্ব-১৮ “নোয়াখালী প্রিমিয়ার লীগের উদ্বোধন সুবর্ণচরে জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার ৯৯ বস্তা সরকারি চাল চুরির মামলায় কারাগারে, বুকে ব্যথা ও শারীরিক অসুস্থতায় আসামির মৃত্যু ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সম্পত্তি বিরোধে প্রতিবেশীকে খুন, ১৬ বছর পর গ্রেফতার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩ ৪৪৫১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুধারাম থানার হত্যা মামলায় যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত আসামি মো. মাসুদকে ১৬ বছর পর গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১৩ জুন) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন মেঘনা পালপ্যান্ট পেপারমিল আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

একই দিন রাত পৌনে ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান।

গ্রেফতারকৃত মো. মাসুদ (৪৭) নোয়াখালী পৌরসভার ২নং ওয়ার্ডের মাইজদী মাষ্টারপাড়া এলাকার আবু তাহেরের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিকটিম ও গ্রেফতারকৃত আসামি পরস্পর প্রতিবেশী। তাদের মধ্যে পূর্ব থেকে জায়গা জমি নিয়ে বিরোধ ছিল। ওই বিরোধকে কেন্দ্র করে ২০০৬ সালের মার্চ মাসে গ্রেফতারকৃত আসামিসহ এই মামলার অপর আসামিরা ভিকটিম হেঞ্জু মিয়াকে গুরুত্বর আঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার ৬ দিন পর মূত্যু বরণ করে। এ ঘটনায় ভিকটিমের পিতা চাঁদ মিয়া বাদী হয়ে সুধারাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামিরা ঘটনার পর থেকে গ্রেফতার এড়াতে গা ঢাকা দিয়ে আতœগোপনে চলে যায়। আদালত দীর্ঘ শুনানি শেষে ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি মাসুদকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেয়। র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিকে গ্রেফতার করে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুধারাম মডেল থানায় হস্থান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

সম্পত্তি বিরোধে প্রতিবেশীকে খুন, ১৬ বছর পর গ্রেফতার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি

আপডেট সময় : ১১:৫৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩