ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ পাঁচ জেলার পুলিশ সুপার পদে রদবদল, একই আদেশে আরও আট কর্মকর্তাকে পদায়ন বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, আসামির ফাঁসির দাবি মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১ ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি বুলেট ফারুক গ্রেফতার মাদক, কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেফতার জনতার ধাওয়ায় বিদেশি পিস্তল ফেলে পালাল অস্ত্রধারী নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ মাদকবিরোধী সমাবেশের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন-সমাবেশ

নিজেস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০১:৫৪:২০ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩ ৩৮৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ও একাত্তর টিভির বকশিগঞ্জ সংবাদদাতা গোলাম রব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জুন) বেলা সাড়ে ১১টা ঘেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নোয়াখালী প্রেস ক্লাব প্রাঙ্গণে নোয়াখালীতে কর্মরত সাংগঠনিকদের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

প্রতিবাদ সমাবেশে একাত্তর টিভির নোয়াখালী প্রতিনিধি মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার, সাবেক সভাপতি আলমগীর ইউসুফ, সাবেক সহসভাপতি শাহ এমরান সুজন, সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, মানবজমিনের স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল, সময় টিভির স্টাফ রিপোর্টার সাইফুল্লাহ কামরুল, এনটিভির স্টাফ রিপোর্টার মাসুদ পারভেজ, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি আবু নাছের মঞ্জু, নোয়াখালীর টিভি সাংবাদিক ফোরামের সভাপতি তাজুল ইসলাম মানিক ভূঁইয়া, দৈনিক দিশারী সম্পাদক আকাশ মো. জসিম, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ফয়জুল ইসলাম জাহান প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা সাহসী সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে নৃশংস হত্যার প্রতিবাদ জানিয়ে বলেন, কী নিষ্ঠুর! একজন ইউপি চেয়ারম্যানের এত ক্ষমতা! তার অপকর্মের খবর প্রকাশ করায় নির্দয়ভাবে সাংবাদিককে পিটিয়ে মারা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এই হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার সম্পন্ন করে খুনীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে জেলা কর্মরত স্থানীয় পত্রিকার সম্পাদক, বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিকস ও অনলাইন মিডিয়ার শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন-সমাবেশ

আপডেট সময় : ০১:৫৪:২০ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩