ঢাকা ১০:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছেলের দেনার যন্ত্রণা সইতে না পেরে বাবার আত্মহত্যা

নোয়াখালী প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৮:৪৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩ ২৯৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছেলের দেনার যন্ত্রণায় কীটনাশক পানে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। নিহত রতন মজুমদার (৬২) উপজেলার চরহাজারী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত অবনি মজুম দারের ছেলে।

শনিবার (১ জুলাই) বিকেলের দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চুয়ানির টেক এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছু দিন আগে নিহত রতন মুজদারের ছেলে সুজন মজুমদার অনেক টাকা দেনা করে ইন্ডিয়া চলে যায়। তার পর ছেলের পাওনাদাররা তার বাবা রতন মজুমদারকে তার ছেলের কাছে পাওনা টাকার জন্য তাকে মানসিক ভাবে চাপ প্রয়োগ করতে থাকে। ছেলের দেনাদারদের মানসিক চাপে শনিবার সকালে বাড়ি থেকে কাউকে কিছু না বলে রতন বের হয়ে যায়। দুপুরের দিকে পরিবারের সদস্যরা তার ফোনে কল করে তাকে না পেয়ে খোজাখুজি শুরু করে। একপর্যায়ে পরিবারের সদস্যরা জানতে পারে উপজেলার চুয়ানির টেক এলাকায় ইউবিএমসি বিক্স ফিল্ডের মাটির স্তুপের ওপর বসে কীটনাশক পান করে রতন আত্মহত্যা করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছেলের দেনায় হতাশ হয়ে তার বাবা কীটনাশক পানে আত্মহত্যা করে। পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

ছেলের দেনার যন্ত্রণা সইতে না পেরে বাবার আত্মহত্যা

আপডেট সময় : ০৮:৪৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩