ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
ফের পেছাল আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র মামলার আসামি ফের অস্ত্র নিয়ে আটক নোয়াখালীতে প্রথম বারের মত হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু কবিরহাটে স’মিলে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ সম্পত্তি ভাগাভাগির দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যা: দুই বছর পর কঙ্কাল উদ্ধার, গ্রেফতার-৩ কবিরহাটে জনসচেতনতা ও ভূমিসেবা মেলার উদ্বোধন নোয়াখালীতে অনূর্ধ্ব-১৮ “নোয়াখালী প্রিমিয়ার লীগের উদ্বোধন সুবর্ণচরে জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার ৯৯ বস্তা সরকারি চাল চুরির মামলায় কারাগারে, বুকে ব্যথা ও শারীরিক অসুস্থতায় আসামির মৃত্যু ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মেঘনার ডুবো চরে ধাক্কা লেগে লঞ্চে ফাটল, সুস্থ্যভাবে ১৫০ যাত্রী উদ্ধার

হাতিয়া প্রতিবেদক, নোয়াখালী:
  • আপডেট সময় : ০৭:৪৭:০৪ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩ ২৩০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে এমভি ফারহান-৩ নামে একটি লঞ্চ তলা ফেটে মাঝ নদীতে দুর্ঘটনায় পতিত হয়। তাৎক্ষণিক টহলে থাকা কোস্টগার্ডের একটি দল ১৫০ যাত্রীকে সুস্থ্য ভাবে উদ্ধার করেছে।

বুধবার (৫ জুলাই) দুপুরের দিকে হাতিয়া থেকে ঢাকা যাওয়ার পথে মেঘনা নদীর বদনার চর সংলগ্ন ডুবো চরের সঙ্গে ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে।

কোস্টগার্ড ও স্থানীয় সূত্র জানায়, দুপুর সোয়া ১২টার দিকে এমভি ফারহান-৩ নামের একটি যাত্রীবাহী লঞ্চ হাতিয়ার তমরুদ্দি ঘাট থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দেয়। যাত্রা পথে লঞ্চটি মেঘনা নদীর মাঝেরচর এলাকায় পৌঁছলে নতুন ডুবো চরের সঙ্গে ধাক্কা খেয়ে তলায় ফাটল ধরে যায়। তৎখনাত কোস্টগার্ডের একটি টহল দল যাত্রীদের চিৎকার শুনে তাদের নিরাপদে উদ্ধার করে হাতিয়ার তমরুদ্দি এবং মনপুরায় নামিয়ে দেয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাফিউল কিঞ্জল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

মেঘনার ডুবো চরে ধাক্কা লেগে লঞ্চে ফাটল, সুস্থ্যভাবে ১৫০ যাত্রী উদ্ধার

আপডেট সময় : ০৭:৪৭:০৪ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩