ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কমতে পারে তাপমাত্রা: আগামী ৪৮ ঘণ্টায় আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা ১৬২২২ নয়, এবারের এইচএসসির ফল জানা যাবে যে নম্বরে ঘরের মধ্যে বজ্রপাতে পাবনার সোনাপাতি বিলে ৬ জনের মৃত্যু ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৬২ ডিভি লটারি নিয়ে শেষমুহূর্তে যুক্তরাষ্ট্রের নতুন সিদ্ধান্ত নোবিপ্রবিতে পরিচ্ছন্নতা ক্যাম্পেইন ও ট্যুরিজম লুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযান: দেশীয় বন্দুকসহ অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার কমিটি অনুমোদনের ৪ ঘণ্টার মাথায় নোয়াখালীতে এনসিপি নেতার পদত্যাগ ইঞ্জিন বিকল হয়ে কর্ণফুলী নদীতে ট্রলারডুবি, নিখোঁজ হাতিয়ার দুই জেলে কোম্পানীগঞ্জ থানা প্রাঙ্গণেই দুই পক্ষের সংঘর্ষ, আটক ৫

বাবা-মাকে মারধর, মাদকসেবী দুই ভাইয়ের কারাদন্ড

চাটখিল প্রতিবেদক, নোয়াখালী:
  • আপডেট সময় : ০৭:২২:৪৯ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩ ৩৬০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর চাটখিলে বাবা-মাকে মারধর ও এলাকার শান্তি বিনষ্ট করার দায়ে মাদকসেবী দুই ভাইকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে এক হাজার টাকা জরিমানা করা হয়। উক্ত অর্থদন্ড অনাদায়ে অতিরিক্ত আরো ২ মাসের কারাদন্ড দেওয়া হয়।

https://youtu.be/3Fu17MBmgFc

সাজাপ্রাপ্তরা হলো, উপজেলার পাঁচগাও ইউনিয়নের আফসারখিল গ্রামের হাজী বাড়ির নুরুল আমিনের ছেলে সামছুল আলম (৪০) ও ফজলু (৩২)।

শনিবার (৮ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার পাঁচগাও ইউনিয়নে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় এ সাজা দেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকসেবী দুই ছেলে তাদের বাবা-মাকে প্রায় মারধর করত। এ বিষয়ে ভুক্তভোগী পরিবার অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরের দিকে তাদের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে দুই মাদকসেবীর জিহব্বা দেখে মাদক সেবন করার সত্যতা পাওয়া যায়। একই সাথে বাবা-মাকে মারধর ও এলাকার শান্তি বিনষ্ট করার দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও অতিরিক্ত ২ মাসের বিনাশ্রম কারাদন্ড আদেশ দেওয়া হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখলীর কর্মকর্তারা ও চাটখিল থানার একদল পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

বাবা-মাকে মারধর, মাদকসেবী দুই ভাইয়ের কারাদন্ড

আপডেট সময় : ০৭:২২:৪৯ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩