ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে ইঁদুর মারার বিষ খেয়ে বিএনপি নেতার মৃত্যু

কোম্পানীগঞ্জ প্রতিবেদক, নোয়াখালী:
  • আপডেট সময় : ০৪:২৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩ ৩৪১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইঁদুর নিধনের বিষপান করে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। মৃত আবদুল ওয়াদুদ সবুজ (৫৩) উপজেলার বসুরহাট পৌরসভার ৭ নং ওয়ার্ডেল মৃত মোস্তফার ছেলে এবং পৌর বিএনপির সহ-সভাপতি ছিলেন।

সোমবার (১০ জুলাই) রাত ৯টার দিকে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে, একই দিন দুপুরের দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে বিএনপি নেতা সবুজ রোববার ৯ জুলাই রাতের দিকে পরিবারের সদস্যদের অজান্তে ইঁদুর মারার বিষপান করেন। পরে সোমবার বেলা পৌনে ১১টার দিকে পরিবারের সদস্যরা বিষয়টি আাঁচ করতে পেরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের ছোট ভাই বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন বলেন, কেউ যদি বলেও ভাইয়া বিষপান করেছে আমার বিশ্বাস হয়না। তিনি কেন বিষপান করবেন।

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার ডা. আবু নাছের বলেন, সবুজকে গুরুত্বর অসুস্থ অবস্থায় সোমবার বেলা পৌনে ১১টার দিকে তার স্বজনেরা হাসপাতালে নিয়ে আসে । সে তখন অনেক শর্কে ছিল। সে নিজেই আমাকে জানিয়েছে রোববার রাতে সে ইঁদুর মারার বিষ সেবন করে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

কোম্পানীগঞ্জে ইঁদুর মারার বিষ খেয়ে বিএনপি নেতার মৃত্যু

আপডেট সময় : ০৪:২৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩