ঢাকা ০৩:০২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

কোম্পানীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

কোম্পানীগঞ্জ প্রতিবেদক, নোয়াখালী:
  • আপডেট সময় : ১০:০৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩ ৪৪১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) দুপুরের দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের টিকু মিয়ার চায়ের দোকান-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. তামজিদ (২০) কুমিল্লা জেলার লাকসাম থানার গাজীমুরা গ্রামের বাসিন্দা। তবে তাৎক্ষণিক তার বাবার নাম জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরের দিকে কুমিল্লার লাকসাম থেকে তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটন কেন্দ্র মুছাপুর ক্লোজারে ঘুরতে আসেন। যাত্রা পথে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় পেছন দিক থেকে আসা আরো দুটি মোটর সাইকেল দুর্ঘটনা কবলিত মোটর সাইকেলের ওপর উঠে যায়। এতে তামজিদ (২০) মহিম (২০) ও ফাহাদ (২০) গুরুতর আহত হয়। পরে স্থানীয়র লোকজন তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তামজীদকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আলী আশরাফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়ছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানতে পারে দুর্ঘটায় কারো পা কারো হাত ভেঙ্গে গেছে। তবে দুর্ঘটনার শিকার কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ ঘটনায় কেউ থানায়ও অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

কোম্পানীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

আপডেট সময় : ১০:০৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩