ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

কোম্পানীগঞ্জে জ্বরে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

নোয়াখালী প্রতিবেদক:
  • আপডেট সময় : ১১:৪৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩ ৪৭৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে জ্বরে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে ঢাকার ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

মৃত জাহিদুল ইসলাম আরমান (২৬) উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিরাহিমপুর গ্রামের এয়ার আলী মিয়ার বাড়ির মাইন উদ্দিনের ছেলে। সে স্থানীয় মীরের পোল এলাকার টেলিকম এন্ড হার্ডওয়ার ব্যবসায়ী ছিল।

নিহতের চাচাতো ভাই মাস্টার সাহিদ খোকন বলেন, গত ৪দিন ধরে জ্বরে আক্রান্ত ছিল আরমান। গতকাল রোববার তাকে পরিবারের সদস্যরা বসুরহাট সেন্টাল হাসপাতালে ভর্তি করে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সোমবার দুপুরের দিকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়ার পথে তার শ্বাস কষ্ট ও মাথা ঘুরানো দেখা দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়। ডাক্তারের বরাত দিয়ে তিনি আরও বলেন, জ্বরে আক্রান্ত হওয়ায় তার ফুসফুসে ভাইরাস সংক্রমণ হয়। এরপর সে শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে মারা যায়।

সিরাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন আরমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

কোম্পানীগঞ্জে জ্বরে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

আপডেট সময় : ১১:৪৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩