ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে সিএনজিতে ৩ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী ও সহযোগী গ্রেপ্তার কবিরহাটে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ কর্মশালা অনুষ্ঠিত কালীগঞ্জে এসআরবির অভিযানে উইনকেরেক্স সহ দুই মাদক কারবারি আটক নোবিপ্রবির সমাবর্তনে প্রয়াত শিক্ষার্থীদের দেওয়া হবে মরণোত্তর সম্মাননা নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেফতার কালাইয়ে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘ’র্ষে নি’হ’ত-২, গুরুতর আহত-১ ত্রিশালে বাগান ইসলামীয়া আলিম মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন তিলকপুরে যুবককে অপহরণ, জোর করে মাদকসেবন ও ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মামলা

শেষ দেখা হলোনা বাবা-মেয়ের, যাওয়ার পথে সড়কেই মৃত্যু হলো বাবার

নিজেস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৪:৩৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩ ৩৮৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর কবিরহাটে সিএনজি চালিত অটোরিকশা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও অন্তত ৪জন আহত হয়।

নিহত সিরাজ উদ্দৌলা (৬৫) কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের মধ্যম সুন্দলপুর গ্রামের ফরিদ মেম্বারের ছেলে।

বৃহস্পতিবার ( ২৭ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার কবিরহাট টু বসুরহাট সড়কের ভূঁইয়ারহাট বাজার সংলগ্ন সততা বেকারীর সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের ছেলে কবিরহাট উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মাইন উদ্দিন সুমন জানান, তার বাবা ৩২ বছর ওমান প্রবাসে ছিলেন। কিছু দিন আগে দেশে ফিরেন। দুপুরের দিকে আমার ছোট বোনকে দেখতে পার্শ্ববর্তী কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট যাচ্ছিলেন। যাত্রা পথে কবিরহাট টু বসুরহাট সড়কের ভূঁইয়ারহাট বাজার সংলগ্ন সততা বেকারীর সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি লোকাল বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়রা তাৎক্ষণিক দুর্ঘটনার শিকার বাস-সিএনজি আটক করে। খবর পেয়ে পুলিশ বাসও সিএনজি জব্দ করে থানায় নিয়ে আসে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

শেষ দেখা হলোনা বাবা-মেয়ের, যাওয়ার পথে সড়কেই মৃত্যু হলো বাবার

আপডেট সময় : ০৪:৩৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩