ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার সামনে সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর আরেক ব্যবসায়ীকে গুলি করে হত্যা

গলায় ফাঁস দিয়ে শিশুর আত্মহত্যা

নিজেস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১২:৩৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩ ৩৩৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর কবিরহাট উপজেলায় গলায় ফাঁস দিয়ে এক শিশু আত্মহত্যা করেছে। নিহত জান্নাতুল তানজিদা ওরফে ফুলমতি (৯) উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চিরিংঙ্গা গ্রামের মো. দুলাল ড্রাইভারের মেয়ে। সে স্থানীয় ধানসিঁড়ি ইসলামিয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

শনিবার (২৯ জুলাই) সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে, গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের বসত ঘরে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ফুলমতি পরিবারের সদস্যদের অজান্তে বসত ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখে শৌরচিৎকার শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তত করে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিক আত্মহত্যার কোন কারণ জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

গলায় ফাঁস দিয়ে শিশুর আত্মহত্যা

আপডেট সময় : ১২:৩৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩