ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কিশোরগ্যাং বিরোধী অভিযানে নোয়াখালীতে আরো ১৪৫ আটক ঘুমন্ত সাবেক স্বামীকে ছু/রিকা-ঘাতে হ-ত্যা, স্ত্রী-শাশুড়ি আটক প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কি/শো/রী/কে ধ-র্ষ-ণের অভিযোগ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪ জয়পুরহাটে নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট

সুবর্ণচরে আগুনে পুড়ল ৮ দোকান

সুবর্ণচর প্রতিবেদক, নোয়াখালী:
  • আপডেট সময় : ০৮:১৪:৪১ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩ ৩৮০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সুবর্ণচরে ভয়াবহ অগ্নিকান্ডে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আক্তার মিয়ার হাট বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, আক্তার মিয়ারহাট বাজারের সাইফুল ক্রোকারিজ থেকে বৈদ্যুতিক শর্টসাকিটে আগুনের সূত্রপাত হয়। এতে বকুল স্টোর, শাকিল স্টোর, ফাতেহা মেডিসিন সেন্টার, নিজাম কসমেটিক্স, মাওলানা মেডিসিন সেন্টার, নুর নবী স্টোর, আলমগীর স্টোর, হুদু মিয়ার নুর কপি হাউজসহ ৮টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে সুবর্ণচর উপজেলা ফায়ার সার্ভিসের একদল সদস্য ঘটনাস্থলে গিয়ে ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা দাবি করে, অগ্নিকান্ডে তাদের এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সুবর্ণচর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইনচার্জ মো. নুরুন নবী বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে। তবে আগুনে ৮টি দোকান পুড়ে যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

সুবর্ণচরে আগুনে পুড়ল ৮ দোকান

আপডেট সময় : ০৮:১৪:৪১ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩