সংবাদ শিরোনাম ::
বিদেশী পিস্তলসহ সুধারামে গ্রেফতার যুবক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:০৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩ ৪০৫ বার পড়া হয়েছে

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সদর উপজেলা থেকে বিদেশী পিস্তলসহ এক যুবককে গ্রেফতার করেছে সুধারম থানার পুলিশ। গ্রেফতার মো. রাজিব (৩০) উপজেলার এওজবালিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব এওজবালিয়া গ্রামের আক্কাস মিয়ার বাড়ির মৃত মিজানুর রহমানের ছেলে।
রোববার (২৭ আগস্ট) বিকেলের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে উপজেলার পূর্ব এওজবালিয়া গ্রামে পরোয়ানাভুক্ত আসামি রাজিবকে গ্রেফতার করতে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানে পুলিশ তার ঘর থেকে একটি বিদেশী পিস্তলসহ তাকে গ্রেফতার করে।
নোয়াখালীর পুলিশ সুপার এসপি শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন শেষে তাকে আদালতে প্রেরণ করা রয়েছে।


















