ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

বেসিক ব্যাংকের ১২শ কোটি টাকা আত্মসাৎ, গ্রেফতার-১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫১:৫০ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩ ৪২৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোনাইমুড়ী প্রতিনিধি:

নোয়াখালীর সোনাইমুড়ীতে বেসিক ব্যাংকের ১২ শত কোটি টাকা আত্মসাৎকারী ১৭ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে সোনাইমুড়ী থানার পুলিশ।

গ্রেফতার মো. আনোয়ার হোসেন বাবু উপজেলার ওয়াছেকপুর গ্রামের ডা. মো. গিয়াস উদ্দিন সেলিমের ছেলে এবং বিডি সফটেক্সের কথিত চেয়ারম্যান।

সোমবার (২৮ আগস্ট) বিকেলের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, গতকাল রোববার গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় সোনাইমুড়ী থানার পুলিশ তাকে গ্রেফতার করে।

এসব তথ্য নিশ্চিত করে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, গ্রেফতার আসামি বিডি সফটেক্সের চেয়ারম্যান। সে বেসিক ব্যাংকের ১২শত কোটি টাকা আত্মসাৎকারী ও ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি।

ওসি আরও বলেন, ২০১৫ সালে বিডি সফটেক্সের চেয়ারম্যান বাবু বিসমিল্লাহ গ্রুপের মাধ্যমে বেসিক ব্যাংক থেকে ১২ শত কোটি টাকা আত্মসাৎ করে লন্ডনে পালানোর সময় ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। পরে সে জামিনে এসে গ্রেফতার এড়াতে গা ঢাকা দেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

বেসিক ব্যাংকের ১২শ কোটি টাকা আত্মসাৎ, গ্রেফতার-১

আপডেট সময় : ০৪:৫১:৫০ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩