সংবাদ শিরোনাম ::
পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল শারীরিক প্রতিবন্ধী চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই কবিরহাটে সম্পত্তি নিয়ে বিরোধে হামলা, নারীকে কুপিয়ে জখমের অভিযোগ নতুন ভিসা প্রত্যামীদের জন্য সুখবর দিলো ভারতীয় ভিসা নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে নিতে পারবেনা পুনঃভর্তি ফি: শিক্ষা মন্ত্রণালয় রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর আ.লীগ কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টাঙানো, পুলিশের অভিযানে আটক-৫ আইনজীবী সমিতির নির্বাচনে নোয়াখালীতে আওয়ামী লীগ ৯, বিএনপি ৫ ও জামায়াত ১

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল পড়ুয়া ছাত্রের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩ ২২৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কবিরহাট প্রতিনিধি:

নোয়াখালীর কবিরহাটে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত আব্দুর রহিম শুভ (১৫) উপজেলার ১নং নরোত্তপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পদুয়া গ্রামের খাল পাড়ের সফি উল্যাহ সবুজের ছেলে। সে স্থানীয় করমবক্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

শনিবার (২ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে ঢাকার একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে কবিরহাট টু বেগমগঞ্জ বড় পোল সড়কের করমবক্স বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নরোত্তরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আজাদ উদ্দিন বলেন, শুক্রবার দুপুরের দিকে শুভ ও তার এক জেঠাতো ভাই বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়। একপর্যায়ে বেপরোয়া গতির মোটরসাইকেলটি কবিরহাট টু বেগমগঞ্জ বড় পোল সড়কের করমবক্স বাজার সংলগ্ন এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা দেয়ালে ধাক্কা মারে। এতে শুভ ও তার জেঠাতো ভাই গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে শুভকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সুপারম্যাক্স হেলথ কেয়ার হসপিটালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৬টার দিকে তার মৃত্য হয়।

করমবক্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোলায়মান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শুভ নবম শ্রেণির ছাত্র ছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে এ বিষয়ে ভুক্তভোগী পরিবার থানায় কোনো অভিযোগ করেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল পড়ুয়া ছাত্রের মৃত্যু

আপডেট সময় : ০৮:২৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩